ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

দীর্ঘ বিরতির পর জনসমক্ষে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান

দীর্ঘদিন লোকচক্ষুর অন্তরালে থাকার পর অবশেষে প্রকাশ্যে দেখা গেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সর্বাধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদিকে। রোববার সকালে তেহরানের একটি মসজিদে আয়োজিত জানাজা অনুষ্ঠানে তিনি অংশ নেন। ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ প্রকাশিত একটি ভিডিওতে তাকে কালো টুপি পরিহিত অবস্থায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আইআরজিসির সাবেক প্রধানের মৃত্যুর পর জেনারেল ভাহিদিকে এই বাহিনীর সর্বাধিনায়কের দায়িত্ব দেওয়া হয়। তবে গুরুত্বপূর্ণ এই পদে আসীন হওয়ার পর থেকে তাকে খুব একটা জনসমক্ষে দেখা যায়নি। তার এই দীর্ঘ অনুপস্থিতি নিয়ে বিভিন্ন মহলে নানা গুঞ্জন থাকলেও রোববার তেহরানের অনুষ্ঠানে তার স্বশরীরে উপস্থিতি সেই জল্পনার অবসান ঘটিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কার্বন ক্রেডিট অর্জনে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

দীর্ঘ বিরতির পর জনসমক্ষে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান

আপডেট সময় : ০২:১৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬