ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

নতুন চমক নিয়ে আসছেন কিং খান: ‘সোলজার’ আসছে এ বছর, হিমেল আশরাফের সাথে নতুন মিশন

ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান ভক্তদের জন্য একসঙ্গে দুটি খুশির সংবাদ নিয়ে হাজির হয়েছেন। চলতি বছরেই মুক্তি পেতে চলেছে তার নতুন সিনেমা ‘সোলজার’। একইসাথে ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমার পর পরিচালক হিমেল আশরাফের সাথে আবারও নতুন একটি প্রজেক্টে কাজ করতে যাচ্ছেন তিনি। সম্প্রতি ‘রকস্টার’ সিনেমার বিশেষ প্রদর্শনী শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে শাকিব খান এসব তথ্য জানান।

সান মোশন পিকচার্সের প্রযোজনায় নির্মিত ‘সোলজার’ সিনেমার বেশিরভাগ কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। শাকিব খান জানিয়েছেন, ‘এ বছরই সান মোশন পিকচার্সের ‘সোলজার’ মুক্তি পাচ্ছে। ছবির কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই এর শুটিং সম্পন্ন হবে। বাকি অংশের শুটিং দেশের বাইরে অনুষ্ঠিত হবে। চলতি বছরেই দর্শক একটি দারুণ গল্পের সাক্ষী হতে পারবেন।’

‘সোলজার’ ছাড়াও ভক্তদের জন্য সবচেয়ে বড় চমক হলো পরিচালক হিমেল আশরাফের সাথে শাকিব খানের নতুন সিনেমা। ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমার পর এটি তাদের তৃতীয় কাজ। তবে পূর্বের সিনেমাগুলো ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে নির্মিত হলেও, নতুন এই প্রজেক্টটি যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সম্প্রতি এসভিএফ আলফা আই-এর চেয়ারম্যান মহেন্দ্র সোনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খান, প্রযোজক শাহরিয়ার শাকিল এবং হিমেল আশরাফের একটি ছবি পোস্ট করে ‘আবার শুরু হোক’ ক্যাপশন দিয়েছিলেন।

নতুন সিনেমা প্রসঙ্গে পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘বর্তমানে সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আমাদের সিনেমার গল্প চূড়ান্ত হয়েছে। এটি মূলত একটি রোমান্টিক প্রেমের গল্পনির্ভর পারিবারিক সিনেমা হবে, যা দর্শকদের একটি সুন্দর ভালোবাসার গল্প উপহার দেবে। আগামী মাসেই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য জানাব।’

দীর্ঘ ২৭ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার নিয়ে আবেগপ্রবণ হয়ে শাকিব খান বলেন, ‘আমি যখন ক্যারিয়ার শুরু করি, তখন ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র ছিলাম। মাত্র তিন মাসের জন্য এ ইন্ডাস্ট্রিতে এসেছিলাম। কিন্তু কাজের টানে কখন যে ২৭ বছর পার হয়ে গেল, টেরই পাইনি। এই যাত্রাটি সত্যিই অনেক সুন্দর ছিল।’ সিনেমার নানা সংকট ও ভবিষ্যৎ নিয়ে শাকিব বলেন, ‘আমাদের সিনেমার মানুষ অনেক চড়াই-উতরাই পেরিয়েছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদকে বিনোদন কেন্দ্রে পরিণত করার চেষ্টা চলছে: ইসলামী আন্দোলন বাংলাদেশ

নতুন চমক নিয়ে আসছেন কিং খান: ‘সোলজার’ আসছে এ বছর, হিমেল আশরাফের সাথে নতুন মিশন

আপডেট সময় : ০২:৩৭:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬