ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

শেরপুরে সরকারি চাল কারসাজি: ৩৩ টন জব্দ, আটক ১

শেরপুর জেলা শহরে একটি চাল প্রক্রিয়াজাতকরণ মিলে অভিযান চালিয়ে ৩৩ হাজার ১০০ কেজি (সাড়ে ৩৩ টন) সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে পৌর শহরের চাপাতলী জেলা পরিষদ মোড় এলাকার ‘জেরিন রাইস প্রসেসিং’ (পুষ্টি চাল মিশ্রণ মিল)-এ এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান।

পুলিশ সূত্রে জানা যায়, খাদ্য অধিদপ্তরের ৫০ কেজির ৫০০ বস্তা এবং ৩০ কেজির ২৭০ বস্তাসহ মোট ৭৭০ বস্তা চাল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত চালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ লাখ ২১ হাজার ৯০০ টাকা। অভিযানকালে চালের মালিক হিসেবে শেরপুর সদর উপজেলার কসবা ভাটিপাড়া গ্রামের মৃত বাবুল তালুকদারের ছেলে মো. বোরহান উদ্দিনকে (৪২) আটক করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, জব্দকৃত চালগুলো সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতাধীন। ৫০ কেজির সরকারি বস্তার চাল ছোট ৩০ কেজির বস্তায় ভরে নতুন করে বাজারজাত করার চেষ্টা চলছিল। উদ্ধার হওয়া ৩০ কেজির বস্তাগুলোতে ‘খাদ্যবান্ধব কর্মসূচি-২০২৬ সালের জুন মাস’ উল্লেখ ছিল।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করা হয়েছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ঘটনাস্থলে উপস্থিত হন। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, পুলিশের কাছ থেকে তথ্য পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩৩ টন ১০০ কেজি সরকারি চাল জব্দ করা হয় এবং গোডাউনটি সিলগালা করে দেওয়া হয়েছে। সরকারি এই চাল সেখানে কেন এবং কীভাবে মজুত করা হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্টরা কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি। তিনি আরও জানান, আটক বোরহান উদ্দিনকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। জব্দ করা মালামাল সংক্রান্ত বিষয়ে মামলা দায়েরের পর আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরাকে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার জন্য ইরানের নতুন গোপন সেল গঠন

শেরপুরে সরকারি চাল কারসাজি: ৩৩ টন জব্দ, আটক ১

আপডেট সময় : ১২:৫৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬