ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

দেশের পাঁচ বিভাগে আগামী ৬ মাসে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল

সরকার আগামী ছয় মাসের মধ্যে খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগে এবং কুমিল্লা জেলায় একটি করে মোট পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করার উদ্যোগ নিয়েছে। প্রতিটি হাসপাতালে ২০০ শয্যা থাকবে এবং আধুনিক সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

বিশেষ করে, বরিশাল ও খুলনা বিভাগের হাসপাতাল দুটি আগস্ট মাসের প্রথম দিকে চালু করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। প্রতিটি হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ), কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভবিষ্যতে সম্প্রসারণের সুযোগ রাখা হবে। এছাড়াও, বড় পরিসরের আইসিইউ ইউনিটও থাকবে।

হাসপাতালগুলোর আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের দরপত্র প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে হাসপাতালগুলোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। পূর্ণাঙ্গ কার্যক্রম পরিচালনার জন্য প্রতিটি হাসপাতালে প্রায় ১ হাজার ৪৭৫ জন জনবলের প্রয়োজন হবে। প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ইতোমধ্যে খুলনা, বরিশাল ও কুমিল্লায় নির্মাণাধীন হাসপাতাল ভবনগুলো পরিদর্শন করেছেন। বরিশাল শিশু হাসপাতাল পরিদর্শনের সময় তিনি আগামী আগস্টের শুরুতে এটি চালু করার ঘোষণা দেন। মন্ত্রী জানিয়েছেন, নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে মেশিন, পোর্টেবল এক্স-রে, মাল্টি প্যারামিটার বা কার্ডিয়াক মনিটর, ফটোথেরাপি মেশিনসহ প্রয়োজনীয় সকল যন্ত্রাংশ জুলাই মাসের মধ্যে পৌঁছে দেওয়া হবে এবং আগামী ১ আগস্ট হাসপাতালটি উদ্বোধন করা হবে।

এর আগে গত ১০ মে প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এক জরুরি বৈঠকে দেশের ছয় বিভাগে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালু করার নির্দেশ দেন। একইসঙ্গে, প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাসপাতালগুলো সরেজমিনে পরিদর্শন করে আগামী ২ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছিলেন। এরপরই হাসপাতালগুলো চালুর তোড়জোড় শুরু হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা মহাপরিকল্পনায় বদলে যাবে উত্তরবঙ্গের ভাগ্য, স্থায়ী সমাধানের আশ্বাস পানি সম্পদ মন্ত্রীর

দেশের পাঁচ বিভাগে আগামী ৬ মাসে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল

আপডেট সময় : ০৫:১৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬