ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত জোভান, ভক্তদের সতর্ক থাকার আহ্বান

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান সম্প্রতি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন। বৃহস্পতিবার, ১৮ জুন, নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে আহত অবস্থার একটি ছবি পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। একইসঙ্গে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সড়কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এই অভিনেতা।

জোভান তার পোস্টে লিখেছেন, “কিছুদিন আগে কক্সবাজার মেরিন ড্রাইভে আমি বাইক অ্যাক্সিডেন্ট করি। আল্লাহর অশেষ রহমতে বড় কোনো ক্ষতি হয়নি, কিন্তু ঘটনাটি আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে।”

তিনি আরও যোগ করেন, “রাস্তায় আমরা অনেক সময় ভাবি, ‘আরেকটু স্পিডে গেলে কী হবে? বা আমি তো ভালোই চালাই।’ কিন্তু দুর্ঘটনা কখন, কীভাবে, কার সঙ্গে ঘটবে—তা কেউ জানে না। কয়েক সেকেন্ডের অসাবধানতা জীবন বদলে দিতে পারে।”

ভক্তদের উদ্দেশ্যে জোভান বলেন, “বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করুন, ট্রাফিক আইন মেনে চলুন। কারণ, আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার পরিবার, আপনার প্রিয় মানুষগুলো। গন্তব্যে একটু দেরিতে পৌঁছানো ভালো, কিন্তু নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক অধিকার ও জনগণের রায়কে সম্মান জানানোর আহ্বান জামায়াত আমিরের

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত জোভান, ভক্তদের সতর্ক থাকার আহ্বান

আপডেট সময় : ০৭:১৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬