ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

অনুসন্ধানী সাংবাদিক চরিত্রে অপূর্ব, হইচইয়ে আসছে ‘হেডলাইন’

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ‘গোলাম মামুন’ মুক্তির প্রায় দুই বছর পর আবার ওটিটি প্ল্যাটফর্মে ফিরছেন। আসন্ন ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এ তিনি একজন অনুসন্ধানী সাংবাদিক জহিরের চরিত্রে অভিনয় করেছেন। সালেহ সোবহান অনীম নির্মিত এই সিরিজটি ২৫ জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে।

মুক্তির তারিখ ঘোষণার পাশাপাশি এরই মধ্যে প্রকাশিত ট্রেইলারে সাংবাদিকতার জগৎ, সত্য অনুসন্ধানের নিরন্তর লড়াই এবং এর আড়ালে লুকিয়ে থাকা পারিবারিক সম্পর্ক, ব্যক্তিগত সংকট ও মানবিক টানাপোড়েন তুলে ধরা হয়েছে। একটি গোপন সত্য উন্মোচনের তীব্র আকাঙ্ক্ষা এবং তার পরিণতি ঘিরে তৈরি হয়েছে রহস্য ও উত্তেজনার আবহ, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে তুলবে।

চরিত্রটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে অপূর্ব বলেন, ‘জহির চরিত্রটার একটা দারুণ গ্রাফ আছে। গল্পের বিভিন্ন পর্যায়ে তাকে ভিন্ন ভিন্ন রূপে দেখা যাবে। শুধু চরিত্র নয়, ‘হেডলাইন’-এর গল্পটাও আমাকে ভীষণভাবে টেনেছে। দর্শকরা এমন একটি গল্প দেখতে পাবেন, যা তাদের বিনোদন দেওয়ার পাশাপাশি ভাবতেও বাধ্য করবে।’

এই সিরিজের আরেকটি বড় চমক আফসান আরা বিন্দু, যিনি দীর্ঘ তিন বছর পর ‘হেডলাইন’-এর মাধ্যমে ওটিটিতে প্রত্যাবর্তন করছেন। এছাড়া ইয়াশ রোহান, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, শ্যামল মাওলা, রাই রাজন্যা, অর্নিল বিরল, মনিরুল ইসলাম রুবেল, আমিনুর রহমান মুকুল, এ কে আজাদ সেতু, সাহানা রহমান সুমি, আরিফিন জিলানীসহ অনেকেই অভিনয় করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরাকে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার জন্য ইরানের নতুন গোপন সেল গঠন

অনুসন্ধানী সাংবাদিক চরিত্রে অপূর্ব, হইচইয়ে আসছে ‘হেডলাইন’

আপডেট সময় : ০২:০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬