ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

দীপা খন্দকারের একের পর এক বিপত্তি, ভক্তদের কাছে চাইলেন দোয়া

জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকারের সময়টা ভালো যাচ্ছে না। একের পর এক ছোটখাটো বিপত্তিতে পড়ছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এই প্রতিকূল পরিস্থিতি তুলে ধরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন এই লাস্যময়ী অভিনেত্রী।

বুধবার, ১৭ জুন, নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দীপা খন্দকার জানান, গত ২৭ মে তিনি কানের চিকিৎসা করিয়েছিলেন। কিন্তু চিকিৎসকের অমনোযোগিতার কারণে সেটি তার জন্য ভয়াবহ বিপত্তি ডেকে এনেছে। তিনি লিখেছেন, “কী হলো আমার বলো তো? মে মাসের ২৭ তারিখ, ইএনটি (নাক, কান গলা বিশেষজ্ঞ) ডাক্তারের অমনোযোগিতার কারণে আজ ২২ দিন ভয়াবহ কান ব্যথাসহ নানা প্রবলেমে কষ্ট পাচ্ছি।”

কানের সমস্যার পাশাপাশি নতুন করে আরও দুটি দুর্ঘটনার শিকার হয়েছেন দীপা। তিনি আরও লেখেন, “তার ওপর কাল একটা উবারের দরজা খুলতে গিয়ে কোথায় যেন খোঁচা লেগে বাম হাতের আঙুল থেকে রক্ত বের হয়ে গেলো। আজ শুটিংয়ে কস্টিউম রুমের দরজা খুলতে গিয়ে ডান হাত কেটে রক্ত বের হয়ে গেল।”

নিজের ডাক্তার বান্ধবীর পরামর্শে এখন তাকে টিটেনাস ইনজেকশন নিতে যেতে হবে বলেও জানান দীপা। এমন বৈরী পরিস্থিতি থেকে দ্রুত স্বাভাবিক হওয়ার আশায় ভক্ত-অনুসারীদের কাছে আকুল আবেদন জানিয়ে দীপা লেখেন, “তোমরা প্লিজ একটু দোয়া করো তো আমার জন‍্য।”

ব্যক্তিগত এই প্রতিকূলতার মধ্যেও দীপা খন্দকার বিটিভির নতুন ধারাবাহিক নাটক ‘তবুও জীবন’-এ অভিনয় করছেন। এরই মধ্যে ধারাবাহিকটির প্রথম ধাপের শুটিং শেষ করেছেন তিনি। নাটকটি রচনা ও পরিচালনা করছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক অধিকার ও জনগণের রায়কে সম্মান জানানোর আহ্বান জামায়াত আমিরের

দীপা খন্দকারের একের পর এক বিপত্তি, ভক্তদের কাছে চাইলেন দোয়া

আপডেট সময় : ০৭:২১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬