ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে গুলি করার পরিকল্পনা: অডিও ফাঁস ঘিরে চাঞ্চল্য

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে পায়ে গুলি করার পরিকল্পনার কথা বলা হয়েছে—এমন একটি অডিও কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর লোহাগাড়া–সাতকানিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফাঁস হওয়া অডিওতে সংসদ সদস্যের দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত আরমান উদ্দিনের কথোপকথন রয়েছে বলে দাবি করা হচ্ছে। একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে উদ্দেশ্য করে এমন সহিংস পরিকল্পনার ইঙ্গিত থাকায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

অনুসন্ধানে অডিওতে থাকা দুই ব্যক্তির মধ্যে একজন যে আরমান উদ্দিন, তা নিশ্চিত হওয়া গেছে। তবে অপর ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিতভাবে শনাক্ত করা যায়নি। অডিওর বিষয়ে জানতে চাইলে আরমান উদ্দিন প্রথমে বলেন, “চৌধুরী সাহেবকে কেন গুলি করতে যাবো।” পরে অডিওটি তার হোয়াটসঅ্যাপে পাঠাতে বলা হলে তিনি বলেন, “আগে আমাকে অডিওটি দেন, তারপর আমি আপনাকে বলতেছি।” তবে অডিও পাঠানোর পর তিনি আর কল রিসিভ করেননি।

সংরক্ষিত অডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়—“লোহাগাড়ায় এমপি কেন আসবে? আসলে পায়ে গুলি করে জিজ্ঞেস করবো কেন এসেছে। লোহাগাড়ার এমপি আরমান সাহেব, এখানে আরমান সাহেবের কথাই চলবে।” জবাবে আরমান উদ্দিনকে বলতে শোনা যায়—“এমপিকে তো লোহাগাড়ায় না আসতে বলি। তারপরেও লোকজনের জ্বালায় আসে।” কথোপকথনের এক পর্যায়ে অপর ব্যক্তি আরও বলেন—“বাদশা খালেদের মতো অস্ত্রশস্ত্র নিয়ে থাকবো।” জবাবে আরমান উদ্দিন বলেন, “এসব করলে পুলিশ আসবে, আর্মি আসবে, এমপি আসবে।”

অডিওতে একজন সংসদ সদস্যকে লক্ষ্য করে গুলির পরিকল্পনার বিষয়টি উঠে আসায় এবং সেখানে সহকারী আরমান উদ্দিনের জড়িত থাকার অভিযোগ ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে জনমনে উদ্বেগ ও কৌতূহলও তৈরি হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, অডিওতে অপর ব্যক্তিটি লোহাগাড়া এলাকায় বালু উত্তোলন ও মাটি কাটার সঙ্গে জড়িত প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ হতে পারেন। তবে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম জানিয়েছেন, “বিষয়টি আমরা গুরুত্বসহকারে খতিয়ে দেখছি। অডিওর সত্যতা, উৎস ও সংশ্লিষ্টদের ভূমিকা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরাকে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার জন্য ইরানের নতুন গোপন সেল গঠন

সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে গুলি করার পরিকল্পনা: অডিও ফাঁস ঘিরে চাঞ্চল্য

আপডেট সময় : ১০:৫৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬