ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

সীমান্তে বিজিবির তৎপরতা: পুশইন চেষ্টায় ব্যর্থ ভারতীয় সীমান্তরক্ষীরা

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক নিজ দেশের তিন নাগরিককে বাংলাদেশে পুশইন করার তৃতীয় প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৮ জুন) গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের কালিরহাট সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে কালিরহাট সীমান্তের ৮৫৭ নম্বর মেইন পিলারের ১৩ নম্বর সাব পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতের কুচবিহার জেলার মাথাভাঙ্গা থানার মিলরাপা গ্রাম সীমান্তে অবস্থানরত বিএসএফ সদস্যরা ওই তিন ভারতীয় নাগরিককে কাঁটাতারের বেড়ার কাছে নিয়ে আসে। এরপর রাতের অন্ধকারে গেট দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করার চেষ্টা চালায়।

তবে, বিজিবির-৬১ তিস্তা ব্যাটালিয়নের কালিরহাট ক্যাম্পের (বিওপি) টহলরত সদস্যরা সীমান্তে তাদের সক্রিয় উপস্থিতি টের পায়। বিএসএফ সদস্যরা বিজিবির তৎপরতা আঁচ করতে পেরে পুশইনের চেষ্টা থেকে বিরত থাকে এবং ওই নাগরিকদের নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায়।

বর্তমানে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি ও স্থানীয় জনগণের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে। বিজিবি সূত্র নিশ্চিত করেছে যে ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা মহাপরিকল্পনায় বদলে যাবে উত্তরবঙ্গের ভাগ্য, স্থায়ী সমাধানের আশ্বাস পানি সম্পদ মন্ত্রীর

সীমান্তে বিজিবির তৎপরতা: পুশইন চেষ্টায় ব্যর্থ ভারতীয় সীমান্তরক্ষীরা

আপডেট সময় : ০৫:১৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬