ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

তিনটি ভিন্ন বয়সের চরিত্র ফুটিয়ে তোলা অনেকটাই চ্যালেঞ্জিং ছিল: জান্নাতুল সুমাইয়া হিমি

ইউটিউবে প্রকাশিত পরপর তিনটি নাটকে অভিনয় করে এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি দর্শক মহলে মুগ্ধতা ছড়ালেন। নাটক তিনটি হচ্ছে তানভীর তন্ময়ের ‘রূপার সংসার’ ও ‘সুখের অসুখ’ এবং আহসান হাবিব আকিকের ‘ডিজিটাল হাবলু’—যার প্রতিটিই দর্শকের কাছে বেশ সমাদৃত হয়েছে।

এরই মধ্যে ‘রূপার সংসার’ নাটকটি দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এই নাটকে নাম ভূমিকায় তিনটি ভিন্ন বয়সের চরিত্রে অভিনয় করেছেন হিমি। রূপা চরিত্রে তার অসাধারণ অভিনয় দর্শক ও সমালোচক উভয়েরই প্রশংসা কুড়িয়েছে। তিনটি বয়সের চরিত্রই হিমি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন, যা এই নাটকে তার অভিনয়ের অন্যতম প্রধান আকর্ষণ। নাটকটিতে অতিথি চরিত্রে তার সঙ্গে অভিনয় করেছেন নিলয় আলমগীর।

তিনটি ভিন্ন বয়সের চরিত্রে অভিনয় প্রসঙ্গে হিমি বলেন, ‘রূপা চরিত্রটিতে অভিনয়ের জন্য পরিচালক আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি তার আস্থার প্রতি শ্রদ্ধা রেখে প্রতিটি চরিত্রেই নিজেকে যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এ ধরনের গল্পে আবার ভিন্ন তিনটি বয়সের চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলা অনেকটাই চ্যালেঞ্জিং। তারপরও অনেক কষ্ট করে কাজটি করেছি। নাটকটি প্রচারে আসার পর থেকেই ভীষণ সাড়া পাচ্ছি। দর্শক যে ভিন্ন ধরনের গল্প দেখতে চায়, ‘রূপার সংসার’ তারই প্রমাণ।’

যথারীতি ‘সুখের অসুখ’ নাটকেও হিমির বিপরীতে অভিনয় করেছেন নিলয় আলমগীর। এই নাটকেও অভিনয়ের জন্য তিনি বেশ সাড়া পাচ্ছেন। এ ছাড়াও ‘ডিজিটাল হাবলু’ নাটকে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেও হিমি দর্শক মহলে প্রশংসিত হচ্ছেন।

হিমি দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমাকে এভাবে অনুপ্রেরণা দেওয়ার জন্য দর্শকের প্রতি ভীষণ কৃতজ্ঞতা। আমার যারা নিয়মিত ভক্ত, তাদের প্রতিও আন্তরিক ভালোবাসা। কারণ তাদের নিয়মিত অনুপ্রেরণার কারণেই আমি আরও ভালো ভালো গল্পে কাজ করার সাহস পাই। ধন্যবাদ আমার সহশিল্পী শ্রদ্ধেয় মোশাররফ করিম ভাই ও নিলয় আলমগীর ভাইকে। এই দুজনের সঙ্গে আমার বহু জনপ্রিয় নাটক রয়েছে, যেসব নাটকে অভিনয় করে আমি দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছি। আমি আরও ভালো ভালো গল্পের নাটকে কাজ করতে চাই।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক অধিকার ও জনগণের রায়কে সম্মান জানানোর আহ্বান জামায়াত আমিরের

তিনটি ভিন্ন বয়সের চরিত্র ফুটিয়ে তোলা অনেকটাই চ্যালেঞ্জিং ছিল: জান্নাতুল সুমাইয়া হিমি

আপডেট সময় : ০৮:৩৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬