ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত: বিস্তারিত আয়োজন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। তবে, আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প ব্যবস্থা হিসেবে সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ডিএসসিসি জানিয়েছে, জাতীয় ঈদগাহে ১২১টি কাতারে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্য আলাদা প্রবেশপথ, ওযুখানা ও নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। মুসল্লিদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে পুরো প্যান্ডেলে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, পর্যাপ্ত ফ্যান, ওযুখানা, বিশুদ্ধ পানি, ভ্রাম্যমাণ টয়লেট এবং প্রাথমিক চিকিৎসা সেবা রাখা হয়েছে। এছাড়া ঈদগাহের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় সম্পন্ন হয়েছে। ডিএসসিসির পক্ষ থেকে নগরবাসীকে একটি পরিচ্ছন্ন ও আনন্দময় ঈদ উদযাপনে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। একইসাথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি প্রশাসক সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্ত অব্যাহত

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত: বিস্তারিত আয়োজন

আপডেট সময় : ০৭:৫০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬