ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

ঈদের দিনে ইসকন মন্দিরে মুখ্যমন্ত্রীর গো-পূজা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পবিত্র ঈদুল আজহার দিন নদীয়া জেলায় অবস্থিত মায়াপুরের ইসকন মন্দিরে ঐতিহ্যবাহী গো-পূজা সম্পন্ন করেছেন। সেখানে তিনি কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এই পূজা কার্য সম্পন্ন করেন এবং ইসকনের সাধুদের সঙ্গে মতবিনিময় করেন।

সাদা ধুতি-কুর্তা পরিহিত মুখ্যমন্ত্রী বেলা সাড়ে ১১টার দিকে মন্দির চত্বরের ভেতরে অবস্থিত ইসকন গোশালায় খালি পায়ে প্রবেশ করেন। সেখানে তিনি একটি বিশেষ গো-সেবা কর্মসূচির অংশ হিসেবে প্রার্থনা ও পূজা নিবেদন করেন। গোশালায় তিনি গাভীগুলোকে ফল ও মিষ্টি খাওয়ান এবং একটি ‘যজ্ঞে’ অংশ নেন। পরবর্তীতে তিনি চন্দ্রোদয় মন্দিরে গিয়ে প্রার্থনা করেন এবং ইসকন পরিচালনা কমিটির সদস্য ও সাধুদের সঙ্গে মতবিনিময় করেন।

উল্লেখ্য, নতুন রাজ্য প্রশাসন এই বছর ঈদুল আজহা বা কোরবানির ঈদের উদযাপনে কিছু পরিবর্তন এনেছে। উৎসব উপলক্ষে যেখানে আগে দুই দিনের সরকারি ছুটি থাকত, তা কমিয়ে এক দিন করা হয়েছে। এছাড়া, কলকাতার রেড রোডে ঈদের নামাজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে স্থানান্তরিত করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোরবানির চামড়া অবহেলায় নষ্ট হচ্ছে, হতাশ বিক্রেতারা

ঈদের দিনে ইসকন মন্দিরে মুখ্যমন্ত্রীর গো-পূজা

আপডেট সময় : ০৭:৫১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬