ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

দেশে হাম ও উপসর্গে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (সকাল ৮টা পর্যন্ত) আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৩ শিশু। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৯ জন এবং নিশ্চিত হামে ১ জন শিশুর মৃত্যু হয়েছে। এর আগের দিন আরও ১৭ শিশুর প্রাণহানি ঘটেছিল।

এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে মোট ৫৫৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ৮৮ শিশু এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৬৭ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৭৭২ জনে, আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫২ হাজার ৫৩০ জন শিশু।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্ত অব্যাহত

দেশে হাম ও উপসর্গে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

আপডেট সময় : ০৬:৪১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬