ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

মিষ্টি দই ও মাংসের সালাদ: স্বাস্থ্য ও স্বাদের অনবদ্য মেলবন্ধন

ঘরে বসেই সহজে তৈরি করা যায় মজাদার ও স্বাস্থ্যকর একটি পদ—মিষ্টি দইয়ে মাংসের সালাদ। কম সময়ে তৈরি এই সালাদে মাংসের প্রোটিনের সঙ্গে সবজির পুষ্টিগুণ ও মিষ্টি দইয়ের হালকা টক-মিষ্টি স্বাদ মিলে তৈরি করে ভিন্নধর্মী এক খাবার, যা বিকেলের নাস্তা বা হালকা খাবার হিসেবে বেশ উপযোগী।

হাড় ছাড়া গরুর মাংস সেদ্ধ করে লম্বা করে কেটে বা ছিঁড়ে নিতে হবে। এরপর ক্যাপসিকাম, শসা, গাজর ও পেঁয়াজ লম্বা করে কেটে একটি পাত্রে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর এতে কাঁচা মরিচ কুচি, লবণ ও গোলমরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। সবশেষে মিষ্টি দই মিশিয়ে পরিবেশন করুন সুস্বাদু এই সালাদ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদ উদযাপনের মধ্যে মর্মান্তিক ঘটনা: গলায় মাংস আটকে কিশোরের মৃত্যু

মিষ্টি দই ও মাংসের সালাদ: স্বাস্থ্য ও স্বাদের অনবদ্য মেলবন্ধন

আপডেট সময় : ০৮:০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬