ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

ঈদের দিনেও প্রধানমন্ত্রীর নির্দেশে পল্লবীর নিহত শিশুর পরিবারের পাশে সরকারি প্রতিনিধি

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা শিশু রামিসার পরিবারের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী। পবিত্র ঈদুল আজহার দিন বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে প্রধানমন্ত্রীর নির্দেশে রামিসার বাসায় যান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় তিনি রামিসার বাবা-মা ও বোনের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন। সাক্ষাৎ শেষে রিজভী জানান, প্রধানমন্ত্রী রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ব্যাপারে বদ্ধপরিকর। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নিহত শিশু রামিসার বড় বোন রাইসার পড়ালেখার দায়িত্বও নিয়েছেন। যেকোনো পরিস্থিতিতে সরকার রামিসার পরিবারের পাশে থাকবে বলে আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, গত ১৯ মে পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এই ঘটনায় সোহেল রানা নামে এক ব্যক্তি ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে এবং তারা বর্তমানে কারাগারে রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোরবানির চামড়া অবহেলায় নষ্ট হচ্ছে, হতাশ বিক্রেতারা

ঈদের দিনেও প্রধানমন্ত্রীর নির্দেশে পল্লবীর নিহত শিশুর পরিবারের পাশে সরকারি প্রতিনিধি

আপডেট সময় : ০৯:৫৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬