ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

সোমবার থেকে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, মিনায় যাত্রা আজ রাতে

পবিত্র হজের মূল কার্যক্রম শুরু হচ্ছে সোমবার থেকে। সৌদি আরবের নিয়ম মেনে আজ রাতেই হাজিরা মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। মক্কার বাংলাদেশ হজ অফিস ও সংশ্লিষ্ট এজেন্সিগুলো হাজিদের মিনায় পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

শরিয়তের বিধান অনুযায়ী, ৮ জিলহজ হাজিরা মিনায় অবস্থান করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। এরপর ৯ জিলহজ তারা আরাফাতের ময়দানে সমবেত হবেন। সেখানে খুতবা শোনার পর যোহর ও আসরের নামাজ আদায় করে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। এরপর মুজদালিফায় রাত্রিযাপন এবং ১০ জিলহজ মিনায় ফিরে কঙ্কর নিক্ষেপ, কোরবানি ও মাথা মুণ্ডনের মাধ্যমে হজের কার্যক্রম সম্পন্ন হবে। এ বছর বাংলাদেশ থেকে প্রায় ৭৮ হাজারসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৬-১৮ লাখ মানুষ হজ পালন করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্ত অব্যাহত

সোমবার থেকে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, মিনায় যাত্রা আজ রাতে

আপডেট সময় : ০৫:২২:৩১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬