ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

হামের প্রকোপ ও শিশুমৃত্যু: স্বাস্থ্যঝুঁকিতে দেশ

দেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে, যা অনেকটা মহামারির রূপ ধারণ করেছে। হাম ও এর জটিল উপসর্গ নিয়ে প্রতিনিয়ত মৃত্যুর কোলে ঢলে পড়ছে অসংখ্য শিশু। চিকিৎসা বিজ্ঞানের তথ্যমতে, হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ, যা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং নিউমোনিয়া, ডায়রিয়া ও মস্তিষ্কের প্রদাহের মতো মারাত্মক শারীরিক জটিলতা তৈরি করে।

বিশ্লেষকদের মতে, টিকার সঠিক সরবরাহ নিশ্চিত না করা এবং ক্রয়প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, ইউনিসেফের পক্ষ থেকে বারবার সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও টিকার সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে টিকা কেনার সিদ্ধান্ত স্বাস্থ্যঝুঁকিকে আরও বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার না করলে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্ত অব্যাহত

হামের প্রকোপ ও শিশুমৃত্যু: স্বাস্থ্যঝুঁকিতে দেশ

আপডেট সময় : ০২:১০:১১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬