খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ছে। হাসপাতালের চতুর্থ তলায় নির্ধারিত হাম ওয়ার্ডে বর্তমানে ৩৮ জন শিশু চিকিৎসা নিচ্ছে। ওয়ার্ডের ভেতর রোগীদের উপচে পড়া ভিড় এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। মেঝে ও বারান্দায় শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে অনেক শিশুকে।
হাসপাতালের শিশু ও মেডিসিন ওয়ার্ডে প্রতিদিন জ্বর ও নিউমোনিয়া উপসর্গ নিয়ে অসংখ্য শিশু ভর্তি হচ্ছে, যাদের পরবর্তীতে হাম শনাক্ত করা হচ্ছে। রোগীর তুলনায় স্বজনদের সংখ্যা অনেক বেশি হওয়ায় ওয়ার্ডগুলোতে তিল ধারণের জায়গা নেই। এতে চিকিৎসক ও নার্সদের সেবা প্রদানে হিমশিম খেতে হচ্ছে। সন্তানদের যন্ত্রণায় কাতর মায়েরা চোখের পানি ফেলে দ্রুত সুস্থতার প্রার্থনা করছেন। চিকিৎসকরা জানিয়েছেন, জনাকীর্ণ পরিবেশের কারণে সংক্রমণের ঝুঁকি বাড়ছে, তাই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলাই এখন বড় চ্যালেঞ্জ।
রিপোর্টারের নাম 

























