ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

এআই চ্যাটবটের ডায়েট চার্ট কতটা স্বাস্থ্যসম্মত?

ওজন কমানো বা ফিটনেস ধরে রাখতে বর্তমান প্রজন্মের কিশোর-কিশোরীরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটের ওপর মাত্রাতিরিক্ত হারে নির্ভর করছে। তবে পুষ্টিবিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, এআই প্রদত্ত খাদ্যতালিকা অনেক ক্ষেত্রে ভুল, অসম্পূর্ণ এবং শারীরিক বিকাশের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

ফ্রন্টিয়ার্স ইন নিউট্রিশন জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, এআই চ্যাটবটগুলো ব্যবহারকারীর বয়স, শারীরিক অবস্থা বা দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের কথা বিবেচনা না করেই অনেক সময় অতি কম ক্যালোরির ডায়েট চার্ট প্রদান করে। বেড়ে ওঠার বয়সে কিশোর-কিশোরীদের জন্য সুষম পুষ্টি অপরিহার্য, কিন্তু এআইয়ের দেওয়া ভুল পরামর্শের কারণে তারা অপুষ্টি, হরমোনজনিত সমস্যা এবং খাওয়াদাওয়াসংক্রান্ত মানসিক সমস্যায় আক্রান্ত হতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ, প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে অতি-উৎসাহী না হয়ে সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ গ্রহণ করাই শ্রেয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্ত অব্যাহত

এআই চ্যাটবটের ডায়েট চার্ট কতটা স্বাস্থ্যসম্মত?

আপডেট সময় : ১০:৪১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬