দেশে হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে ৫১২ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৬ জন এবং বাকি ৪২৬ জন হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৬২ হাজার ৫০৭ জন শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯ হাজার ৩৮৯ জন শিশু। তবে আশার কথা হলো, আক্রান্তদের মধ্যে ৪৫ হাজার ১১ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। সারাদেশে বর্তমানে ৮ হাজার ৪৯৪ জন শিশু হামে আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই পরিস্থিতি মোকাবিলায় সচেতনতা ও টিকাদান কর্মসূচি জোরদারের পরামর্শ দিয়েছেন।
রিপোর্টারের নাম 

























