ওমানে গাড়ির ভেতর থেকে উদ্ধার হওয়া রাঙ্গুনিয়ার চার প্রবাসী ভাইয়ের মরদেহ আজ মঙ্গলবার রাতে দেশে পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লাশগুলো প্রথমে ঢাকায় আসবে এবং পরবর্তীতে সড়কপথে চট্টগ্রাম নেওয়া হবে। এরপর তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে স্থানীয় জনপ্রতিনিধি জানিয়েছেন।
ওমান পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গাড়ি চালু থাকা অবস্থায় এক্সজস্ট থেকে নির্গত কার্বন মনোক্সাইড গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। এদিকে, চার সন্তানের মৃত্যুর খবর অসুস্থ বৃদ্ধা মা যাতে না পান, সেজন্য বিষয়টি গোপন রাখা হয়েছে। চার ভাইয়ের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 

























