বিশ্বের জ্বালানি প্রবাহ স্বাভাবিক রাখতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিংয়ে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে দুই পরাশক্তির নেতা এই সিদ্ধান্ত নেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রণালিটির সামরিকীকরণ এবং যেকোনো ধরনের টোল আরোপের প্রচেষ্টার বিরোধিতা করেছে উভয় দেশই।
বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, শিল্পখাতে চীনা বিনিয়োগ এবং যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য কেনাবেচা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এছাড়া ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে, সে বিষয়েও দুই দেশ একমত হয়েছে। তবে আলোচনার এক পর্যায়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ান ইস্যু নিয়ে সতর্কবার্তা দিয়ে বলেন, এই বিষয়টি সঠিকভাবে সমাধান করা না হলে দুই দেশের মধ্যে বড় ধরনের সংঘর্ষ ও দ্বন্দ সৃষ্টি হতে পারে।
রিপোর্টারের নাম 
























