ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

রক্তপাত ছাড়াই ইরানের সঙ্গে পরমাণু চুক্তি হয়েছিল: বারাক ওবামা

২০১৫ সালে ইরানের সঙ্গে স্বাক্ষরিত ঐতিহাসিক পরমাণু চুক্তির বিষয়ে স্মৃতিচারণ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, কোনো ধরনের সামরিক সংঘাত বা রক্তপাত ছাড়াই ইরানকে পরমাণু কর্মসূচি থেকে সরিয়ে আনতে সফল হয়েছিল তার প্রশাসন।

ওবামা বলেন, ‘আমরা একটি ক্ষেপণাস্ত্র না ছুড়েই লক্ষ্য অর্জন করেছিলাম। সেই চুক্তির মাধ্যমে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের প্রায় ৯৭ শতাংশ সরিয়ে নেওয়া সম্ভব হয়েছিল।’ তৎকালীন মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যেও এই সাফল্যের প্রমাণ পাওয়া গিয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, এই চুক্তি যে কার্যকর ছিল তা নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। এর জন্য কোনো মানুষ মারতে হয়নি কিংবা বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার মতো কোনো সংকটও তৈরি করতে হয়নি। মূলত আলোচনার মাধ্যমেই একটি বড় সামরিক বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছিল বলে মনে করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কার্বন ক্রেডিট অর্জনে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

রক্তপাত ছাড়াই ইরানের সঙ্গে পরমাণু চুক্তি হয়েছিল: বারাক ওবামা

আপডেট সময় : ০৮:২৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬