ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান নিরাপত্তা সংলাপে নতুন জটিলতা দেখা দিয়েছে। বিশেষ করে হিজবুল্লাহর কঠোর অবস্থান এবং ইসরায়েলের নতুন নিরাপত্তা শর্তের কারণে আলোচনার ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয়েছে। ইসরায়েল তাদের সীমান্ত সুরক্ষায় জোরালো গ্যারান্টি ও হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ দাবি করলেও লেবানন চাইছে স্থায়ী যুদ্ধবিরতি ও ইসরায়েলি সেনা প্রত্যাহার।
এই কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে হিজবুল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছে, চলমান সংলাপ থেকে কোনো রূপরেখা বা ফ্রেমওয়ার্ক তৈরি হলেও তারা তা মেনে নেবে না। এই ঘোষণা ভবিষ্যতে যেকোনো শান্তি চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে বড় বাধা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই আলোচনা শুরু হওয়াকেই ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে। সীমান্তজুড়ে পাল্টাপাল্টি হামলার উত্তেজনার মধ্যেই এই কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 
























