অধিকৃত পশ্চিম তীরের আল-লুব্বান আশারকিয়া গ্রামে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি যুবক প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, চলন্ত যানবাহনে পাথর ছোড়ার অভিযোগে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।
ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, টহলরত সেনারা তিন ব্যক্তিকে যানবাহনে পাথর ছুড়তে দেখে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অপর এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হন। ফিলিস্তিনিদের পক্ষ থেকে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























