ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

যুক্তরাজ্যে রাজনৈতিক সংকট: প্রধানমন্ত্রী স্টারমারের ওপর আস্থা হারিয়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন করে তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বের ওপর আস্থা হারিয়ে পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি চিঠির মাধ্যমে তিনি নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগপত্রে স্ট্রিটিং স্পষ্ট করে লিখেছেন, ‘কিয়ার স্টারমারের নেতৃত্বের ওপর আমার আর কোনো আস্থা নেই। এই অবস্থায় সরকারের অংশ হয়ে থাকাটা হবে নীতিহীন এবং সম্মানহানিকর কাজ।’ তার এই আকস্মিক সিদ্ধান্ত স্টারমার প্রশাসনের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

এই পদত্যাগ এমন এক সময়ে ঘটলো যখন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এমনিতেই চাপের মুখে রয়েছেন। সম্প্রতি চারজন জুনিয়র মন্ত্রীও পদত্যাগ করেছেন এবং লেবার পার্টির অন্তত ৮৬ জন এমপি প্রধানমন্ত্রীকে পদত্যাগ অথবা সরে যাওয়ার সময়সূচি ঘোষণার আহ্বান জানিয়েছেন। ওয়েস স্ট্রিটিংয়ের পদত্যাগ স্টারমারের সংকটকে আরও ঘনীভূত করলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কার্বন ক্রেডিট অর্জনে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

যুক্তরাজ্যে রাজনৈতিক সংকট: প্রধানমন্ত্রী স্টারমারের ওপর আস্থা হারিয়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

আপডেট সময় : ০৯:৫৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬