ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

শিক্ষা ও খেলাধুলায় শিশুদের অংশগ্রহণ বাড়াতে মেটলাইফ ও গ্লোবাল সিটির নতুন বৈশ্বিক উদ্যোগ

মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন যৌথভাবে ‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামে একটি বৈশ্বিক সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক চ্যালেঞ্জ চালু করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো শিক্ষা ও খেলাধুলায় শিশু ও তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি এবং তাদের আত্মবিশ্বাসী ও সক্ষম করে তোলা।

এই কর্মসূচির আওতায় বাংলাদেশসহ বিশ্বের যেকোনো প্রান্তের মানুষ ফুটবল জাগলিংয়ের একটি ছোট ভিডিও তৈরি করে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইন, টিকটক বা এক্সে #FootworkForFutures হ্যাশট্যাগ ব্যবহার করে শেয়ার করতে পারবেন। প্রতিটি যোগ্য ভিডিও জমা পড়ার জন্য মেটলাইফ ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে ৫ মার্কিন ডলার করে অনুদান দেবে, যা সর্বোচ্চ ১ লাখ মার্কিন ডলার পর্যন্ত হতে পারে। এই তহবিলের মাধ্যমে বিশ্বজুড়ে বিভিন্ন সংগঠন শিশুদের শিক্ষা ও খেলাধুলার সুযোগ বাড়াতে কাজ করে।

মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘ফুটবল মানুষের মধ্যে সংযোগ তৈরি করে, আর শিক্ষার সঙ্গে যুক্ত হলে এটি নতুন সুযোগ তৈরির শক্তিশালী মাধ্যম হয়ে ওঠে। ফুটওয়ার্ক ফর ফিউচার্সের মাধ্যমে আমরা চাই, বাংলাদেশসহ বিশ্বের মানুষ সহজে ও আনন্দের সঙ্গে একটি অর্থবহ বৈশ্বিক উদ্যোগে অংশ নিতে পারেন।’ এই চ্যালেঞ্জে অংশগ্রহণের জন্য বিশেষ কোনো দক্ষতার প্রয়োজন নেই এবং এটি ১২ মে থেকে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কার্বন ক্রেডিট অর্জনে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

শিক্ষা ও খেলাধুলায় শিশুদের অংশগ্রহণ বাড়াতে মেটলাইফ ও গ্লোবাল সিটির নতুন বৈশ্বিক উদ্যোগ

আপডেট সময় : ০৯:৫৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬