ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাতাহ-৪ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তানের

পাকিস্তান সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্থল-উৎক্ষেপণকারী ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৪’ এর সফল প্রশিক্ষণ উৎক্ষেপণ সম্পন্ন করেছে। বৃহস্পতিবার (১৪ মে) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানিয়েছে, সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের তত্ত্বাবধানে এই পরীক্ষা চালানো হয়। মূলত সেনাদের কার্যক্ষমতা বৃদ্ধি এবং ক্ষেপণাস্ত্রটির বিভিন্ন কারিগরি উপ-প্রক্রিয়া যাচাইয়ের উদ্দেশ্যেই এই প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রের নিখুঁত লক্ষ্যভেদ এবং প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার সক্ষমতা আগের চেয়ে আরও উন্নত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, অত্যাধুনিক এভিওনিক্স এবং সর্বাধুনিক নেভিগেশনাল প্রযুক্তিতে সজ্জিত এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অনেক দূরপাল্লার লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।

ফাতাহ-৪ এর এই সফল পরীক্ষায় পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সামরিক বাহিনীর প্রধানরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা ‘ফাতাহ’ সিরিজের এই ক্ষেপণাস্ত্রের পেছনে যুক্ত থাকা বিজ্ঞানী, প্রকৌশলী এবং সংশ্লিষ্ট সবার নিরলস পরিশ্রম ও কারিগরি দক্ষতার ভূয়সী প্রশংসা করেন।

উল্লেখ্য, এর মাত্র দুই সপ্তাহ আগে পাকিস্তানের সেনাবাহিনী রকেট ফোর্স কমান্ড তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফাতাহ-২’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছিল। গত ২৮ এপ্রিলের সেই পরীক্ষার সময় স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশন এবং পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কার্বন ক্রেডিট অর্জনে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাতাহ-৪ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তানের

আপডেট সময় : ০৯:৫২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬