দায়িত্বশীল সাংবাদিকতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অঙ্গীকার নিয়ে এক যুগ পূর্ণ করেছে দেশের অন্যতম অনলাইন নিউজপোর্টাল বাংলা ট্রিবিউন। ২০১৪ সালে ‘সঠিক সময়ে সঠিক খবর’ এই মূলমন্ত্র নিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে, যা আজও নিষ্ঠার সাথে অনুসরণ করছে। নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি পেশাদার সংবাদমাধ্যম হিসেবে বাংলা ট্রিবিউন পাঠকের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
ডিজিটাল গণমাধ্যমের এই উৎকর্ষের যুগে বাংলা ট্রিবিউন জন্মলগ্ন থেকেই প্রচলিত অনলাইন পোর্টালের বাইরে নতুন কিছু করার চেষ্টা করেছে। দ্রুত সংবাদ পরিবেশনের পাশাপাশি সঠিক তথ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় এর পাঠক ও শুভানুধ্যায়ীরাই সবচেয়ে বড় শক্তি। টেক্সট-ভিত্তিক নিয়মিত সংবাদের পাশাপাশি মাল্টিমিডিয়া ও খবরের পেছনের খবর পাঠকের কাছে তুলে ধরেছে প্রতিষ্ঠানটি।
ভুল তথ্য ও অপতথ্যের চ্যালেঞ্জকে বাংলা ট্রিবিউন সবসময় গুরুত্ব দিয়ে এসেছে। মিস ইনফরমেশনের যুগে সত্য উদ্ঘাটন এবং পাঠকদের বিভ্রান্তি থেকে রক্ষা করা একটি নিরলস সংগ্রাম। সোশ্যাল মিডিয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কারণে মিথ্যা খবরের দ্রুত বিস্তার রোধে ফ্যাক্টচেক, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার চর্চা এখন পেশাদার সংবাদমাধ্যমের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সুস্থ ও সুষ্ঠু সাংবাদিকতায় বিশ্বাসী বাংলা ট্রিবিউন এই চ্যালেঞ্জ মোকাবিলা করে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
রিপোর্টারের নাম 

























