ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

বিতর্কিত ‘পোশাকবিধি’ নির্দেশনা প্রত্যাহার করল বাংলাদেশ বেতার

বাংলাদেশ বেতারের সংবাদ উপস্থাপকদের জন্য জারি করা বিতর্কিত ‘ড্রেস কোড’ সংক্রান্ত অফিস আদেশ সমালোচনার মুখে শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে। কর্তৃপক্ষ পূর্ববর্তী নির্দেশনা প্রত্যাহার করে নতুন অফিস আদেশ জারি করেছে।

এর আগে বাংলাদেশ বেতারের বার্তা বিভাগের উপমহাপরিচালক তানিয়া নাজনীন স্বাক্ষরিত একটি অফিস আদেশে ফেসবুক লাইভে সংবাদ বুলেটিন প্রচারের ক্ষেত্রে নারী ও পুরুষ উপস্থাপকদের জন্য নির্দিষ্ট পোশাকবিধি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছিল।

নির্দেশনা অনুযায়ী, নারী সংবাদ উপস্থাপকদের ওড়নাসহ ফুলহাতা সাদামাটা সালোয়ার-কামিজ বা শাড়ি পরতে বলা হয়েছিল। একইসঙ্গে কপালে বড় টিপ পরা এবং একপাশে ওড়না রাখার বিষয়ে নিষেধাজ্ঞা উল্লেখ ছিল। অন্যদিকে, পুরুষ উপস্থাপকদের ফুলহাতা শার্ট ও টাই পরার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে উৎসব বা পার্বণে পাঞ্জাবি পরার অনুমতি থাকলেও টি-শার্ট ও গেঞ্জি পরা যাবে না বলে জানানো হয়েছিল।

বিষয়টি প্রকাশ্যে আসার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকেই এই নির্দেশনাকে ব্যক্তিস্বাধীনতা ও সাংস্কৃতিক চর্চার ওপর অযাচিত হস্তক্ষেপ হিসেবে আখ্যা দেন।

বাংলাদেশ বেতারের বার্তা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক মুহাম্মদ শরীফুল কাদের গণমাধ্যমকে জানান, শালীনতা বজায় রাখার জন্যই বিষয়টি বলা হয়েছিল। তবে ভাষাগত কিছু ত্রুটি থাকতে পারে বলেও তিনি মন্তব্য করেন। অবশেষে, বাংলাদেশ বেতার পূর্বের অফিস আদেশ বাতিল করে নতুন নির্দেশনা জারি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআইকে ক্লোজড, পুলিশ লাইনে সংযুক্ত

বিতর্কিত ‘পোশাকবিধি’ নির্দেশনা প্রত্যাহার করল বাংলাদেশ বেতার

আপডেট সময় : ০১:১৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬