ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

আরএফইডির নতুন কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ: নেতৃত্বে জেবেল ও ইকরাম

নির্বাচন কমিশন (ইসি) বিটে কর্মরত সাংবাদিকদের শীর্ষস্থানীয় সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) ২০২৬-২৭ মেয়াদের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। নব-নির্বাচিত সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল ও সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলার নেতৃত্বে এই কমিটি আগামী দুই বছর সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে বিদায়ী কমিটির পক্ষ থেকে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় সংসদের হুইপ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাংবাদিক সমাজের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এই অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বক্তারা নতুন কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে গণতন্ত্রকে সুসংহত করার আহ্বান জানান।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে কাজী ফরিদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এম এম লিংকন এবং অর্থ সম্পাদক হিসেবে এস এম নাঈম দায়িত্ব পেয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন, দফতর সম্পাদক নাজনীন আক্তার লাকী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তোফাজ্জাল হোসেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে মো. বেলায়েত হোসেন, মহিউদ্দিন আলমগীর জুয়েল, রিয়াজ হোসেন, মাসুদ রায়হান পলাশ ও মো. জাহিদুল ইসলাম দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, নতুন এই কমিটি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআইকে ক্লোজড, পুলিশ লাইনে সংযুক্ত

আরএফইডির নতুন কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ: নেতৃত্বে জেবেল ও ইকরাম

আপডেট সময় : ১০:২১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬