ঢাকা ১১:১২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

পাবনা-৩ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে পরাজিত প্রার্থী তুহিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন ধানের শীষ প্রতীকের পরাজিত প্রার্থী ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির তুহিন।

বুধবার (১১ মার্চ) তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্বাচনী স্পেশাল বেঞ্চে এই আবেদন করেন। তার আবেদনে নির্বাচনী ফলাফল বাতিল ও ভোট পুনর্গণনার দাবি জানানো হয়েছে। নির্বাচনে এই কৃষকদল নেতা জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের (তরবিয়াত) সহকারী সেক্রেটারি মাওলানা আলী আছগারের কাছে ৩ হাজার ২৬৯ ভোটে পরাজিত হন।

নির্বাচনী স্পেশাল বেঞ্চের একক বিচারক বিচারপতি মো. জাকির হোসেন শুনানি শেষে আবেদনটি গ্রহণ করেছেন। আদালত আগামী ১৪ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন এবং একই সঙ্গে সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সকল নির্বাচন সামগ্রী সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, একজনের মৃত্যু; ৮৬ জনের বিরুদ্ধে মামলা

পাবনা-৩ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে পরাজিত প্রার্থী তুহিন

আপডেট সময় : ০৯:৫৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬