মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:২৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

গোপালগঞ্জে মঙ্গলবার ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

বিদ্যুৎ সঞ্চালন লাইনের পাশে থাকা গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য আগামী মঙ্গলবার (৪ আগস্ট) গোপালগঞ্জের বেশ কিছু এলাকায় টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ওজোপাডিকো গোপালগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঝড়-বৃষ্টির মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এবং সম্ভাব্য বিদ্যুৎ বিভ্রাট এড়াতে এ রক্ষণাবেক্ষণ কাজ হাতে নেওয়া হয়েছে। এর আওতায় মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ওজোপাডিকোর ১১কেভি ভার্সিটি ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎহীন থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে সোনাকুর, গোবরা, নীলার মাঠ, ইউনিভার্সিটি ক্যাম্পাস, সার গোডাউন, ঘোনাপাড়া, পোদ্দারের চর, চর সোনাকুর এবং চাপাইল ব্রিজের পার্শ্ববর্তী এলাকা। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-কোরিয়া সিইপিএ: অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা

গোপালগঞ্জে মঙ্গলবার ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

আপডেট সময় : ০৯:৪৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬