দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কু-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ আমন্ত্রণ জানান।
বৈঠকে দুই দেশের মধ্যে প্রস্তাবিত ‘কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট’ (সিইপিএ) নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান কোরিয়ান বিনিয়োগকারীদের বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ও সেমিকন্ডাক্টর খাতে বিনিয়োগের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, দক্ষিণ কোরিয়ার কারিগরি সহায়তা পেলে বাংলাদেশের দক্ষ জনশক্তিকে বিশ্বমানের করে গড়ে তোলা সম্ভব। জবাবে কোরিয়ার বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশে ব্যবসার অনুকূল পরিবেশ থাকায় অনেক কোরিয়ান কোম্পানি বিনিয়োগে আগ্রহী, যা দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
রিপোর্টারের নাম 





















