মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

নোয়াখালীতে পিকআপের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় মো. আমিনুল হক (৩০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। সোমবার ভোরে কবিরহাট-সোনাপুর সড়কের ইতালি মার্কেট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় যশোর ক্যান্টনমেন্টে কর্মরত এক সেনাসদস্যও গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সোনাপুর থেকে মাছবাহী একটি পিকআপ কবিরহাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে পিকআপটি সজোরে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় চালক আমিনুল হক ও যাত্রী সৈকতকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আমিনুল হককে মৃত ঘোষণা করেন। আহত সেনাসদস্য সৈকত বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানান, দুর্ঘটনার পরপরই পিকআপের চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় সৌর বিদ্যুৎ প্রকল্প: প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

নোয়াখালীতে পিকআপের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

আপডেট সময় : ০৫:১৪:৪২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬