মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:২৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে জিরো টলারেন্স নীতি পুলিশের: খুলনা ডিআইজি

খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশে ফ্যাসিবাদের কোনো স্থান নেই এবং এর পুনরুত্থান ঠেকাতে পুলিশ অত্যন্ত কঠোর অবস্থানে থাকবে। তিনি জানান, ৫ আগস্ট ও ১৫ আগস্টকে কেন্দ্র করে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নেই; আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত রয়েছে।

সোমবার (৩ আগস্ট) ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।

মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে ডিআইজি বলেন, পুলিশ বাহিনীর কোনো সদস্য মাদকের সাথে জড়িত থাকলে ডোপ টেস্টের মাধ্যমে তা শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্পষ্ট করেন যে, কোনো ব্যক্তির অপরাধের দায় পুরো বাহিনী নেবে না। এছাড়া, ডাকাতি ও দস্যুতা রোধে এবং নারীদের প্রতি সহিংসতা মোকাবিলায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

অবাধ তথ্যপ্রবাহের যুগে গুজব প্রতিরোধে গণমাধ্যমের সাথে সঠিক ও দ্রুত তথ্য আদান-প্রদানের ওপরও গুরুত্বারোপ করেন ডিআইজি মোস্তাফিজুর রহমান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-কোরিয়া সিইপিএ: অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে জিরো টলারেন্স নীতি পুলিশের: খুলনা ডিআইজি

আপডেট সময় : ০৯:৪৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬