ইসরায়েলি রাষ্ট্রের কর্মকাণ্ডকে নাৎসি শাসনের সঙ্গে তুলনা করা কোনো ফৌজদারি অপরাধ নয় বলে ঐতিহাসিক রায় দিয়েছেন জার্মানির একটি উচ্চতর আঞ্চলিক আদালত। আইনবিষয়ক ওয়েবসাইট ‘বেক অনলাইন’-এর প্রতিবেদন অনুযায়ী, মত প্রকাশের স্বাধীনতার অধিকারকে প্রাধান্য দিয়ে এই রায় দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত হয় যখন এক নারী ইনস্টাগ্রামে মধ্যপ্রাচ্য সংকটে ইসরায়েলের ভূমিকার সমালোচনা করে কিছু পোস্ট দেন। সেখানে তিনি নাৎসি স্বস্তিকা চিহ্ন ব্যবহার করে ইসরায়েলি কার্যক্রমের সঙ্গে নাৎসিদের তুলনা করেছিলেন। এর আগে নিম্ন আদালত তাকে জরিমানা করলেও আপিল আদালত তা বাতিল করে দেয়।
আদালতের রায়ে স্পষ্ট করা হয়েছে, যদি কেউ ইসরায়েলি নীতির তীব্র সমালোচনা করার উদ্দেশ্যে প্রতীকী ব্যবহার করেন এবং নাৎসি আমলের ভয়াবহতাকে সমর্থন না করে বরং তা থেকে নিজেকে আলাদা রাখেন, তবে তাকে ‘অসাংবিধানিক সংগঠনের প্রতীক ব্যবহারের অপরাধে’ অভিযুক্ত করা যাবে না। আদালত মত প্রকাশের স্বাধীনতাকে সংকুচিত না করার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে।
রিপোর্টারের নাম 
























