মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

শ্যামনগরে বজ্রপাত ও পানিতে ডুবে দুইজনের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে পৃথক ঘটনায় বজ্রপাত ও পানিতে ডুবে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মটেরচক গ্রামের আব্দুল আজিজ গাজীর স্ত্রী খায়রুন্নেছা (৪০) এবং শীলতলা গ্রামের মৃত নারায়ণ বৈদ্যের ছেলে কৃষ্ণপদ বৈদ্য (৫০)। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে খায়রুন্নেছার ঘটনাস্থলেই মৃত্যু হয়। অন্যদিকে, সকালে চাষাবাদের কাজে যাওয়ার সময় কৃষ্ণপদ বৈদ্য অসাবধানতাবশত রাস্তার পাশের পুকুরে পড়ে ডুবে যান। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল আলম পাটোয়ারী জানান, বজ্রপাতে গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং পানিতে ডুবে কৃষকের মৃত্যুর ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় সৌর বিদ্যুৎ প্রকল্প: প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

শ্যামনগরে বজ্রপাত ও পানিতে ডুবে দুইজনের মৃত্যু

আপডেট সময় : ০৫:১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬