জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এবং ফ্যাসিবাদবিরোধী বার্তা ছড়িয়ে দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই আপরাইজিং রান ২০২৬’ শীর্ষক মিনি ম্যারাথনের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির। সোমবার সকালে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হলেও দেশের কাঠামোগত সংস্কারের প্রত্যাশা এখনো পুরোপুরি অর্জিত হয়নি। তিনি বর্তমান সরকারকেও সতর্ক করে বলেন, যে ত্যাগের বিনিময়ে এই সরকার ক্ষমতায় এসেছে, সেই ত্যাগের মূল্যায়ন না হলে তরুণ সমাজ আবারও রাজপথে নামতে দ্বিধা করবে না। জাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই ম্যারাথনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 























