মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:২০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার দৌরাত্ম্য ও যানজট নিরসনে ছাত্র-জনতার বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া শহরে অবৈধ অটোরিকশার অবাধ চলাচল, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে ‘ব্রাহ্মণবাড়িয়া ছাত্র-জনতা’র ব্যানারে স্থানীয়রা এই কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শহরে লাইসেন্সবিহীন অটোরিকশার সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় নগরজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অনুমোদনহীন স্ট্যান্ড তৈরি এবং ট্রাফিক পুলিশের উদাসীনতার কারণে যানজট নিত্যদিনের সঙ্গী হয়েছে। সম্প্রতি এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিক্ষোভকারীরা অবিলম্বে অবৈধ অটোরিকশা উচ্ছেদ, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং শহরের ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে আঘাত হানছে ‘এল নিনো’: তীব্র তাপপ্রবাহ, খরা ও বন্যার আশঙ্কায় জাতিসংঘের কড়া বার্তা

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার দৌরাত্ম্য ও যানজট নিরসনে ছাত্র-জনতার বিক্ষোভ

আপডেট সময় : ০৭:২৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬