ঢাকা ১১:১১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

গাইবান্ধার পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনার সন্দেহ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের ঠুটিয়াপাকুর এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটার দিকে মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর গড়েয়া ব্রিজের মাঝামাঝি সড়কের ওপর এক ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি পলাশবাড়ী থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) বাশার তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

স্থানীয়দের ধারণা, অজ্ঞাত ওই ব্যক্তি কোনো যানবাহনের নিচে চাপা পড়ে অথবা অজ্ঞাত কোনো বাস কিংবা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন। এটি একটি সড়ক দুর্ঘটনা হতে পারে বলে তারা সন্দেহ করছেন।

এ বিষয়ে পলাশবাড়ী থানার এসআই বাশার জানান, উদ্ধারকৃত মরদেহের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, একজনের মৃত্যু; ৮৬ জনের বিরুদ্ধে মামলা

গাইবান্ধার পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনার সন্দেহ

আপডেট সময় : ০৯:৫৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬