মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

পাবনা-৩ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে ধানের শীষ প্রার্থীর আবেদন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির পরাজিত ধানের শীষ প্রতীকের প্রার্থী হাসান জাফির তুহিন। তিনি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আলী আছগার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

বুধবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্বাচনি স্পেশাল বেঞ্চে এই আবেদন দাখিল করা হয়। আবেদনে ওই আসনের নির্বাচনি ফলাফল বাতিল এবং ভোট পুনর্গণনার দাবি জানানো হয়েছে।

জানা গেছে, এই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের তরবিয়াত বিভাগের সহকারী সেক্রেটারি মাওলানা আলী আছগার ৩ হাজার ২৬৯ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

নির্বাচনি স্পেশাল বেঞ্চের একক বিচারক বিচারপতি মো. জাকির হোসেন আবেদনটি শুনানি শেষে গ্রহণ করেন। আদালত আগামী ১৪ জুন পরবর্তী শুনানির দিন ধারয় করেছেন। একই সাথে সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সকল নির্বাচন সামগ্রী সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের শিক্ষা ও ক্রীড়া খাতে সহযোগিতায় আগ্রহী অস্ট্রেলিয়া

পাবনা-৩ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে ধানের শীষ প্রার্থীর আবেদন

আপডেট সময় : ০৯:৫২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬