ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

ঈদ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ, সচল থাকছে যাত্রী পারাপার

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে টানা ১১ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এই ছুটির সময়েও পাসপোর্টধারী যাত্রীদের পারাপার এবং অন্যান্য সরকারি কার্যক্রম স্বাভাবিকভাবে চালু থাকবে।

বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ জানান, ঈদ উপলক্ষে মার্চ মাসের ১০ তারিখ (মঙ্গলবার) থেকে ২৭ তারিখ (শুক্রবার) পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ মোট ১১ দিন স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত থাকবে।

তিনি আরও জানান, এই সিদ্ধান্ত সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে বুড়িমারী স্থল শুল্ক স্টেশন, বন্দর কর্তৃপক্ষ, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র, বিজিবি, পুলিশ ইমিগ্রেশন, ভারতীয় চ্যাংড়াবান্ধা শুল্ক স্টেশন এবং সংশ্লিষ্ট অন্যান্য সংগঠন।

সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন নিশ্চিত করেন যে, ব্যবসায়ীদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এই ছুটির সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ মার্চ (শনিবার) থেকে আবারও বন্দরের নিয়মিত আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

তবে, এই সময়ে ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছেন বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান। তিনি বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মুহাম্মদ মহি উদ্দিনও জানান, ব্যবসায়ীদের সিদ্ধান্তে কার্যক্রম বন্ধ হলেও কাস্টমস কার্যালয় খোলা থাকবে এবং যাত্রী পারাপারে কোনো সমস্যা হবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামী ব্যাংকের রেমিট্যান্স উৎসবে মোটরসাইকেল উপহার পেলেন ঢাকার গ্রাহক

ঈদ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ, সচল থাকছে যাত্রী পারাপার

আপডেট সময় : ০৮:৪৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬