ঢাকা ১০:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

ক্যাশিয়ারের টাকা আত্মসাৎ: পটিয়ার লবণ মিল শ্রমিকদের কর্মবিরতি, ৪০ মিল বন্ধ

চট্টগ্রামের পটিয়ায় লবণ মিলের শ্রমিকদের জমানো টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও হয়ে যাওয়ায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। এই ঘটনায় বুধবার সকাল থেকে ৪০টি লবণ মিলের শ্রমিকরা কাজে যোগ দেননি, যার ফলে সব মিলের উৎপাদন বন্ধ হয়ে গেছে। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।

জানা গেছে, লবণ শিল্প এলাকায় শ্রমিকদের কল্যাণের জন্য একটি সমিতি গঠন করা হয়েছিল। এই সমিতির মাধ্যমে শ্রমিকদের কাছ থেকে প্রতিদিন কিছু টাকা সংগ্রহ করে ব্যাংকে জমা রাখা হতো। প্রতি বছর পবিত্র রমজানের ২০ তারিখে এই জমানো টাকা সদস্যদের মধ্যে বিতরণ করার নিয়ম ছিল। কিন্তু মঙ্গলবার সমিতির ক্যাশিয়ার মো. শামীম শ্রমিকদের জমানো বিপুল পরিমাণ অর্থ নিয়ে পালিয়ে যান। এই ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা তাৎক্ষণিকভাবে কর্মবিরতির ডাক দেন।

শ্রমিকদের অভিযোগ, শ্রমিক সমিতির সভাপতি নাজিম উদ্দীনের গাফিলতির কারণেই ক্যাশিয়ার শামীম টাকা নিয়ে পালানোর সুযোগ পেয়েছেন। এ বিষয়ে সভাপতি নাজিম উদ্দীনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

পটিয়া লবণ মিল মালিক সমিতির অর্থ সম্পাদক মো. ফরিদ জানান, উদ্ভূত পরিস্থিতি সমাধানের জন্য মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি এবং পুলিশের মধ্যে একটি বৈঠক চলছে। পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিকদের টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও হওয়ার ঘটনায় শ্রমিকরা কাজে যোগ দেননি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামী ব্যাংকের রেমিট্যান্স উৎসবে মোটরসাইকেল উপহার পেলেন ঢাকার গ্রাহক

ক্যাশিয়ারের টাকা আত্মসাৎ: পটিয়ার লবণ মিল শ্রমিকদের কর্মবিরতি, ৪০ মিল বন্ধ

আপডেট সময় : ০৮:৪৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬