সিলেট সদর উপজেলার ধোপগুল এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করা এবং উচ্চমূল্যে বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এক অভিযানে তাদের কাছ থেকে প্রায় ৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোশনূর রুবাইয়াৎ-এর নেতৃত্বে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালত উছমান, জাকির হোসেন এবং হাফিজ মো. লাহিন মিয়া নামের তিন ব্যবসায়ীকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের আদেশ দেন।
অভিযানে জব্দকৃত বিপুল পরিমাণ জ্বালানি তেল বাজেয়াপ্ত করা হয়েছে। পরে সরকারি নির্ধারিত মূল্যে এই তেল বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 
























