জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা এলাকায় পকেটমার চক্রের চার নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে শিমলা বাজারের অগ্রণী ব্যাংক মোড় থেকে তাদের আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মাদারগঞ্জ থানার ময়লাকান্দি এলাকার হযরত আলীর স্ত্রী অনিতা খাতুন (৩০), একই গ্রামের মো. মাহবুবের স্ত্রী রেখা আক্তার (২০), ইসলামপুর থানার মাঝবাড়ী এলাকার বানু মিয়ার স্ত্রী হেলেনা বেগম (৩০) এবং মেলান্দহ থানার মোহাম্মদপুর সৈডাপাড়া এলাকার সাগর মিয়ার স্ত্রী বন্যা (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শিমলা বাজারের অগ্রণী ব্যাংক মোড় এলাকায় ফাতেমা খাতুন নামের এক নারীর ব্যাগ থেকে নগদ টাকা, সোনা ও রুপার গহনা চুরি হয়। এই ঘটনার পরই পুলিশ অভিযান চালিয়ে পকেটমার চক্রের ওই চার নারী সদস্যকে আটক করে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, গ্রেপ্তারকৃত চার নারীর বিরুদ্ধে চুরি মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 






















