মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

কুলিয়ারচরে মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি: ‘শিকড় ধরে উপড়ে ফেলা হবে’

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম তার নির্বাচনী এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। তিনি দৃঢ়ভাবে বলেছেন, কুলিয়ারচরে কোনো মাদক বা মাদক ব্যবসায়ী থাকতে পারবে না। মাদকের শিকড় উপড়ে ফেলার অঙ্গীকার ব্যক্ত করে তিনি জানান, এই বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার দুপুরে কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষার ওপর জোর দিয়ে বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না, তাদের দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। মাদক ব্যবসায়ী ও সেবীদের তালিকা তৈরি করে জনসম্মুখে টানিয়ে দেওয়া হবে এবং যেকোনো মূল্যে কুলিয়ারচর থেকে মাদক নির্মূল করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের রাজনীতিতে চমক: বিজেপির তিন দশকের দুর্গ ভাঙলেন প্রশান্ত কিশোর

কুলিয়ারচরে মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি: ‘শিকড় ধরে উপড়ে ফেলা হবে’

আপডেট সময় : ১১:০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬