জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এবং স্বৈরাচারী ও গণতন্ত্রবিরোধী রাজনীতির প্রতিবাদে প্রতীকী কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘স্বৈরাচারের স্থান ডাস্টবিনে’ শিরোনামে আয়োজিত এই কর্মসূচিতে জকসুর নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
কর্মসূচির উদ্যোগ নেন জকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক মো. নুর নবী। তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আমরা স্বৈরাচার, গুম, খুন, দুর্নীতি, চাঁদাবাজি এবং শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতির বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় জকসু সবসময় সোচ্চার থাকবে।’
কর্মসূচিতে বক্তারা ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচারী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানান। এ সময় জকসুর বিভিন্ন সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলের স্বৈরাচারী ও দমন-পীড়নের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করতেই এই প্রতীকী কর্মসূচির আয়োজন করা হয়।
রিপোর্টারের নাম 























