মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

বিহারের বাঁকিপুরে বিজেপির দীর্ঘ আধিপত্যের অবসান: প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ভারতের বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে তিন দশকেরও বেশি সময় ধরে চলে আসা বিজেপির একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটতে চলেছে। রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোরের প্রতিষ্ঠিত দল ‘জন সুরাজ পার্টি’ (জেএসপি) এই আসনে বড় ব্যবধানে জয়ের পথে রয়েছে। ভোট গণনার সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি প্রার্থীকে প্রায় ১৬ হাজার ভোটে পেছনে ফেলে প্রশান্ত কিশোরের দল জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছে। দীর্ঘ ৩১ বছর ধরে এই আসনটি বিজেপির দখলে ছিল।

নির্বাচন চলাকালে বিজেপির শীর্ষ নেতাদের আত্মবিশ্বাস নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। প্রচারণার এক পর্যায়ে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের বরাত দিয়ে এমন মন্তব্য ছড়িয়ে পড়েছিল যে, ‘বাঁকিপুরে বিজেপির টিকিটে কুকুর বা বিড়ালকে দাঁড় করালেও তারা জয়ী হবে’। এই উদ্ধত মন্তব্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন বিজেপি নেতারা। এমনকি ফলাফল ঘোষণার আগেই বিজেপি কর্মীদের বিজয় উদ্‌যাপনের জন্য লাড্ডু তৈরির ভিডিও ভাইরাল হয়, যা শেষ পর্যন্ত নেটিজেনদের হাসির খোরাকে পরিণত হয়েছে।

বিজয় নিশ্চিত হওয়ার পথে থাকা প্রশান্ত কিশোর বলেন, ‘বাঁকিপুরের মানুষ প্রথাগত রাজনৈতিক দলগুলোর ওপর ভরসা না রেখে আমাদের ওপর আস্থা রেখেছেন। এই জয় কোনো নির্দিষ্ট জোটের নয়, বরং বিহারের সাধারণ মানুষের।’ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল বিহারের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যেখানে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্যারিসে রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের বাস্তবায়নে প্রবাসীদের ঐক্যের ডাক

বিহারের বাঁকিপুরে বিজেপির দীর্ঘ আধিপত্যের অবসান: প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়

আপডেট সময় : ০৪:০০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬