মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

রাজনৈতিক সংস্কৃতিতে শালীনতা ফেরানোর আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রাজনীতি ও সাংস্কৃতিক অঙ্গন থেকে কুরুচিপূর্ণ চর্চা দূর করে একটি পরিশীলিত ও সুস্থ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি সতর্ক করে বলেছেন, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে অশালীনতার চর্চা অব্যাহত থাকলে তা দেশের ভাবমূর্তি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে।

সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের আয়োজনে ‘৬ষ্ঠ আবৃত্তি উৎসব-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলের নানা সংকট ও অব্যবস্থাপনার কারণে রাজনীতি, অর্থনীতিসহ বিভিন্ন খাতের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষত কাটিয়ে উঠে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক ভাষাচর্চায় শালীনতা ও সৌন্দর্য ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সরকারের পূর্ণ সহায়তা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীনসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের রাজনীতিতে চমক: বিজেপির তিন দশকের দুর্গ ভাঙলেন প্রশান্ত কিশোর

রাজনৈতিক সংস্কৃতিতে শালীনতা ফেরানোর আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর

আপডেট সময় : ০১:৫৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬